• আন্তর্জাতিক
  • বাংলাদেশে কেমন শান্তিতে ভোট হলো, দেখে শেখা উচিত: মমতা

বাংলাদেশে কেমন শান্তিতে ভোট হলো, দেখে শেখা উচিত: মমতা

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
বাংলাদেশে কেমন শান্তিতে ভোট হলো, দেখে শেখা উচিত: মমতা

‘বাংলাদেশে কেমন শান্তিপূর্ণভাবে ভোট হলো সেটা ভারতের নির্বাচন কমিশনের দেখে শেখা উচিত’—বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

এখনো তফসিল ঘোষণা না হলেও চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই ভোটের আগে ভারতের নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, কদিন ধরে আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, তুঘলকি কাজ করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছে।

এরপরই বাংলাদেশের জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে মমতা বলেন, ওদের দেখা উচিত, কয়েকদিন আগেই বাংলাদেশে ভোট হলো। সবাই ভেবেছিল অনেক অশান্তি, ঝামেলা হবে। কিন্তু দেখলেন কেমন শান্তিপূর্ণভাবে নির্বাচন হলো? গণতান্ত্রিক ভারতে কমিশনের লজ্জা হওয়া উচিত।

ওদের থ্রেট কালচার গণতন্ত্রকে ধ্বংস করছে। তুঘলকি রাজ্যেও এ জিনিস হয়নি।