• ক্যাম্পাস
  • জন্মদিনে লাইব্রেরিতে বই উপহার দিলেন ছাত্রদল নেতা

জন্মদিনে লাইব্রেরিতে বই উপহার দিলেন ছাত্রদল নেতা

ক্যাম্পাস ১ মিনিট পড়া
জন্মদিনে লাইব্রেরিতে বই উপহার দিলেন ছাত্রদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাহজালাল হল সংসদের এজিএস এবং শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ তার জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরির প্রস্তুতিমূলক বই উপহার দিয়েছেন।

জানা যায়, জন্মদিনকে ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই প্রদান করেন। বইগুলোর মধ্যে রয়েছে প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য, প্রিলিমিনারি মানসিক দক্ষতা, প্রিলিমিনারি গাণিতিক যুক্তি, প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি, প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়াবলি, প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান, প্রিলিমিনারি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ এবং Preliminary English Language & Literature। এসব বই বিসিএসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার্থীদের কাজে লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।

ইমতিয়াজ জাবেদ বলেন, ব্যক্তিগত উদযাপনের চেয়ে শিক্ষার্থীদের উপকারে কিছু করতে পারলে সেটিই বড় পাওয়া। এর আগেও তিনি বিভিন্ন জায়গায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করেছেন বলে জানান। শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারলেই সেটি সবচেয়ে বেশি ভালো লাগে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: বই উপহার জন্মদিন লাইব্রেরি ছাত্রদল নেতা