শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব মন্তব্য করেন তিনি৷
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও মানুষের কাছে আমি সব সময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি৷ দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে।
সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় শুরু করেন আনুষ্ঠানিক কার্যক্রম।
এরপর বিকেলে ইএসডিওর আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন মির্জা ফখরুল। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।
পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন৷ এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।