শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ কথা জানান।
ড. খলিলুর রহমান বলেন, ভূমি নিয়ে ইসরায়েলের এই পদক্ষেপটি আল কুদস আল শরীফসহ ফিলিস্তিনি ভূমির আইনি এবং জনসংখ্যাগত চরিত্র পরিবর্তন করার জন্য তৈরি।
পশ্চিম তীরে জমি ক্রয় সহজীকরণ এবং ভূমি নিবন্ধন তদন্তের জন্য ইসরায়েলি সিদ্ধান্ত ফিলিস্তিনি ভূমি মালিকদের বিভিন্ন ধরনের ভয় দেখানো এবং হয়রানির শিকারের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, এই পদক্ষেপগুলো স্পষ্টতই প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী সামাজিক শৃঙ্খলার ভিত্তিকে দুর্বল করে দেয়।
ড. খলিলুর রহমান স্পষ্টভাবে বলেন যে ১৯৬৭ সালের সীমান্তের অধীনে দ্বি-রাষ্ট্রীয় সূত্র অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী পূর্ব জেরুজালেম, এই দীর্ঘস্থায়ী সংকটের একটি টেকসই সমাধান হতে পারে। তিনি ইসরায়েলের ভূমি সংক্রান্ত আইনকে সরাসরি প্রত্যাখ্যান করেন এবং ফিলিস্তিনিদের ন্যায্য ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সহায়তা কর্মী ও মানবিক সহায়তা দেওয়াকারীদের গাজা উপত্যকা ক্ষতিগ্রস্ত পুরুষ, নারী এবং শিশুদের কাছে নিঃশর্ত ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের দাবি জানান।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত ওআইসি নির্বাহী কমিটির সভায় তার ভাষণে ড. খলিলুর রহমান মুসলিম উম্মাহকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রমজানের শুভেচ্ছা জানান।
তিনি বলেন যে বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।