গাজীপুর মহানগরীর গাছায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভিআরটি রোডে বাস-মোটরসাইকেল সংঘর্ষে হলে বাসটিতে আগুন ধরে যায়।
শক্রবার (২৭ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল সাড়ে সাত ঘটিকায় নগরীর গাছা থানাধীন বোর্ডবাজার আইইউটি গেট সংলগ্ন বিআরটি মহাসড়কে ঢাকাগামী আলোকিত পরিবহন ঢাকা যাহার নাম্বার(মেট্রো ব ১২-৪৫৬৮) গাড়িটি গাজীপুরের বোর্ডবাজার আইইউটি গেট এসে পৌঁছালে একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটিত আগুন ধরে যায়।
পুলিশ সুত্রে জানাযায়, ঢাকাগামী বাসের নিচে উল্টোদিক আসা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মোটরসাইকেলটি ঢুকে পরে। বাসের নিচে থাকা মোটরসাইকেলটি নিয়ে বাসটি প্রায় ৩০০ থেকে ৪০০ গজ সামনে গেলে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখা দিলে বাসের ড্রাইভার বাসটি থামিয়ে দিলে বাসে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুজন যাত্রী আহত হয়। আহত যাত্রী দু'জন গাজীপুর তাহেরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছেন বলে পুলিশ জানিয়েছে।
অগ্নিকাণ্ডের পর জয়দেবপুর চন্দনা চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ হিরণ মিয়া জানান, শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) সকালে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিক তদন্তে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ঘর্ষোণজনিত কারনে আগুনকে দায়ী করা হচ্ছে। বাস ও মোটরসাইকেলের অংশবিশেষ পুড়ে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে ২০ লক্ষ টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে।
গাছা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বলেন, টাঙ্গাইল মধুপুর থেকে ঢাকাগামী একটি বাস বোর্ডবাজারে এসে পৌঁছালে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় এরপর বাসটি আগুনে পুড়ে যায়। দু'জন আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য গাজীপুরের তাহেরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ড্রাইভারের কোন খোঁজ পাওয়া যায়নি।
গাজীপুরে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, বাসে আগুন,
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাজীপুর প্রতিনিধি