• আন্তর্জাতিক
  • ইরানের জনগণকে সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান ট্রাম্পের

ইরানের জনগণকে সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরানের জনগণকে সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় সামরিক অভিযান’ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ হামলার কারণ হিসেবে ট্রাম্প ইরানের পারমাণবিক সক্ষমতা রুখে দেওয়ার ইচ্ছার পাশাপাশি দেশটির জনগণের ভবিষ্যতের কথা উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আট মিনিটের ভিডিওতে ট্রাম্প ইরানি জনগণের উদ্দেশে বলেন, যখন আমাদের অভিযান শেষ হবে, তখন আপনারা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই প্রাপ্য।

সম্ভবত আগামী কয়েক প্রজন্মের মধ্যে এটিই হবে আপনাদের একমাত্র সুযোগ। ভিডিওতে তিনি বলেন, আমরা বারবার একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছিলাম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব।

এটি সম্পূর্ণভাবে... নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা সাহসী ইরানি জনগণের জন্য তাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার পরিবেশ তৈরি করবে।

তিনি আরও বলেন, ইরানি শাসনব্যবস্থাকে অবশ্যই পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে দেওয়া যাবে না, যা তাদের সমগ্র মানবজাতিকে হুমকি দেওয়ার সুযোগ করে দেবে।

সূত্র: রয়টার্স, বিবিসি