• জীবনযাপন
  • রূপচর্চায় বড় ভুল: সাবান দিয়ে মুখ ধোয়ার অভ্যাস ডেকে আনছে মারাত্মক বিপদ!

রূপচর্চায় বড় ভুল: সাবান দিয়ে মুখ ধোয়ার অভ্যাস ডেকে আনছে মারাত্মক বিপদ!

জীবনযাপন ১ মিনিট পড়া
রূপচর্চায় বড় ভুল: সাবান দিয়ে মুখ ধোয়ার অভ্যাস ডেকে আনছে মারাত্মক বিপদ!

ত্বকের প্রাকৃতিক সুরক্ষা কবচ ধ্বংস থেকে অকাল বার্ধক্য— কেন বিশেষজ্ঞরা মুখে সাবান ব্যবহারের ঘোর বিরোধী? জানুন বিস্তারিত।

মুখ পরিষ্কার রাখা বা ক্লিনজিং (Cleansing) আমাদের প্রতিদিনের স্কিন কেয়ার (Skin Care) রুটিনের অবিচ্ছেদ্য অংশ। বাইরে থেকে ফিরে বা সকালে ঘুম থেকে উঠে ঝটপট মুখ পরিষ্কার করতে আমরা অনেকেই হাতের কাছে থাকা সাবান বেছে নিই। কিন্তু আপনার এই সাধারণ অভ্যাসটিই চেহারার স্থায়ী ক্ষতি ডেকে আনছে বলে সতর্ক করছেন ত্বক বিশেষজ্ঞরা। সাবান দিয়ে মুখ ধোয়া আপাতদৃষ্টিতে পরিষ্কার মনে হলেও, দীর্ঘমেয়াদে এটি ত্বকের জন্য এক নীরব ঘাতক।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'নিউজ ১৮' ও স্বাস্থ্যবিষয়ক পোর্টাল 'হেলথ শট'-এর প্রতিবেদনে উঠে এসেছে মুখে সাবান ব্যবহারের ক্ষতিকর দিকগুলো। বিশেষজ্ঞরা কেন সাবান বর্জন করে ফেস ওয়াশ (Face Wash) ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, তার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিচে তুলে ধরা হলো:

১. পিএইচ (pH) ভারসাম্য ও প্রাকৃতিক আর্দ্রতা হারানো আমাদের শরীরের ত্বকের তুলনায় মুখের ত্বক অনেক বেশি নরম ও সংবেদনশীল (Sensitive Skin)। সাবানের ক্ষারীয় প্রকৃতি ত্বকের স্বাভাবিক পিএইচ (pH Balance) নষ্ট করে দেয়। সাবানে থাকা কঠোর কেমিক্যাল (Chemicals) ত্বকের প্রাকৃতিক তেল বা ন্যাচারাল ময়েশ্চার কেড়ে নেয়। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন।

২. সংবেদনশীল ত্বকের জন্য চরম ঝুঁকি সাবানের উচ্চমাত্রার ক্ষার ত্বককে অতিরিক্ত রুক্ষ করে তোলে। এর ফলে ত্বকে ফ্ল্যাকিনেস (Flakiness), লালচে ভাব (Redness), চুলকানি এবং র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ত্বক আগে থেকেই সংবেদনশীল, তাদের ক্ষেত্রে সাবান ব্যবহারের ফলে মারাত্মক ব্রেকআউট (Breakout) বা জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা থাকে।

৩. বলিরেখা ও অকাল বার্ধক্যের হাতছানি ত্বকের অতিরিক্ত শুষ্কতা দ্রুত বার্ধক্য (Early Aging) ডেকে আনে। যখন ত্বক তার আর্দ্রতা হারায়, তখন সূর্যের অতিবেগুনী রশ্মি সহজেই ত্বকের ক্ষতি করতে পারে। এতে মুখে বলিরেখা (Wrinkles) ও ব্ল্যাক হেডস পড়ার প্রবণতা বেড়ে যায়। ফলে বয়সের তুলনায় আপনার চেহারায় অনেক বেশি বুড়োটে ভাব ফুটে উঠতে পারে।

৪. ব্যাকটেরিয়াল সংক্রমণ ও পরিচ্ছন্নতার প্রশ্ন সাবান ব্যবহার অনেক সময় অস্বাস্থ্যকর হয়ে দাঁড়ায়। সাধারণত একটি সাবান পরিবারের একাধিক সদস্য ব্যবহার করেন এবং তা খোলা অবস্থায় রাখা থাকে। বাইরে থেকে এসে অপরিষ্কার হাতে সাবান ধরার ফলে তাতে প্রচুর ব্যাকটেরিয়া (Bacteria) ও ময়লা জমে। সেই সাবান মুখে ব্যবহার করলে ত্বক পরিষ্কার হওয়ার বদলে উল্টো সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

৫. কৃত্রিম সুগন্ধি ও রঙের প্রভাব বাজারে প্রচলিত বেশিরভাগ সাবানেই কৃত্রিম রঙ এবং কড়া সুগন্ধি (Fragrance) ব্যবহার করা হয়। এই উপাদানগুলো ত্বকের গভীর স্তরের কোষগুলোর ক্ষতি করে। নিয়মিত সাবান ব্যবহারে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায় এবং কালো ছোপ পড়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞের পরামর্শ মুখের ত্বকের সুরক্ষায় বিশেষজ্ঞরা সাবান পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। এর পরিবর্তে ত্বকের ধরন অনুযায়ী ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ বা প্রাকৃতিক ক্লিনজার (Natural Cleanser) ব্যবহার করা উচিত। এমনকি শরীরের ত্বক ভালো রাখতেও সাবানের চেয়ে বডি ওয়াশ (Body Wash) ব্যবহার করা বেশি কার্যকর ও নিরাপদ। সুন্দর ত্বক পেতে হলে কেবল পরিষ্কার রাখলেই হবে না, সঠিক পদ্ধতি মেনে চলাও জরুরি।

Tags: skin care beauty tips face wash skin health soap risks ph balance dermatology advice natural cleanser