সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার করে বলতে চাই-আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ।
তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো দ্বিধা নেই।’ তিনি বলেন, ‘মধ্যস্থতার প্রচেষ্টা তাদের উদ্দেশে হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতকে উসকে দিয়েছে।’
পেজেশকিয়ানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের আরব প্রতিবেশীরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে।