নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল গত বৃহস্পতিবার (৫ মাচর্) গঠনতন্ত্রের দুই ধারা মোতাবেক সাধারণ সভায় ৩৮জন সদস্যের উপস্থিতিতে তফসিলের সময় সূচি প্রকাশ করেন নির্বাচনী বোর্ডের আহবায়ক শামসুল ইসলাম। এতে তফসিল অনুযায়ী আগামী ৬ই এপ্রিল সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল এগার ঘটিকা থেকে বিরতিহীনভাবে বিকেল তিন ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রেসক্লাব মিলনায়তনে। নির্বাচন ঘিরে ২৪ ও ২৫ মার্চ মনোনয়ন পত্র বিক্রি, মনোনয়ন পত্র দাখিল ও যাচাই বাছাই ২৯ মার্চ, মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ৩০ মার্চ, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৩১মার্চ ও ভোট গ্রহণ ৬ এপ্রিল নির্ধারণ করেছে নির্বাচনী বোর্ড। নির্বাচনী বোর্ডের আহবায়ক শামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটি হবে ২১ সদস্যের। প্রেসক্লাবের ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী বোর্ডের অন্যরা হলেন, অরবিন্দ কুমার বর্ধণ, আকতারুল আলম রাজু ও নজমুল ইসলাম। বিঃদ্রঃ-১৯৭৩ সালে প্রতিষ্ঠিত নীলফামারী প্রেসক্লাবের এবারে তৃতীয়বারের মতো উৎসবমুখোর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নীলফামারী প্রেসক্লাবের নির্বাচন ৬ এপ্রিল, মনোনয়ন দাখিল ২৯মার্চ
দেশজুড়ে
১ মিনিট পড়া
নীলফামারী প্রতিনিধি