কক্সবাজার শহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের কাছে ‘চাঁদার টাকা দিতে’ অস্বীকৃতি জানানোয় এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ৩টার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।
নিহতের নাম গণেশ পাল (৩৫)। তিনি বিশ্বনাথ পালের ছেলে এবং শহরের বড়বাজারের একজন মুদি দোকানদার ছিলেন।