• জাতীয়
  • জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

জাতীয় ১ মিনিট পড়া
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচাররোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।

'বর্ণিতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

Tags: জ্বালানি তেল সরবরাহ মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ