সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে বেপজার বর্তমান সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেপজাকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান যেকোনো ধরনের জটিলতা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।
অন্যদিকে, মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা ও ইপিজেডগুলোতে শিল্পায়নের প্রসারে বেপজার নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি, শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজা দীর্ঘদিন ধরে দেশের অন্যতম সফল একটি সংস্থা হিসেবে কাজ করে আসছে।
নতুন সরকারের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বেপজার কার্যক্রমকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।