• জাতীয়
  • বৈরুতের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান

বৈরুতের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান

জাতীয় ১ মিনিট পড়া
বৈরুতের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান

লেবাননের বৈরুতের কয়েকটি এলাকা থেকে প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১০ মার্চ) দূতাবাস প্রধান আনোয়ার হোসাইন ভিডিও বার্তায় এই তথ্য জানান।

আনোয়ার হোসাইন বলেন, লেবাননের বৈরুতের দাহিয়া এলাকায় অবস্থানকারী প্রবাসী ভাই-বোনদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা হার হারেক, গোবাইরি, লাইলাকি, হাদাস, বুরুজ আল বারাজন, তাহমে তাকদি এবং শিয়া এলাকায় অবস্থান করছেন, আপনারা দ্রুততম সময়ে এখান থেকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।

তিনি বলেন, আমাদের কাছে এইমাত্র রিপোর্ট ও তথ্য এসেছে যে, এলাকায় বড় ধরনের আক্রমণ করা হবে।

আপনাদের সবাইকে দ্রুততম সময়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার পর লেবাননে থাকা শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিযবুল্লাহ জায়নবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে হিযবুল্লাহর ওপর অভিযানের নামে লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

Tags: আহ্বান বাংলাদেশি বৈরুত দ্রুত নিরাপদ