নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ ১২/৩/২০২৬) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় অভিযান পরিচালনা করে চৌমুহনী পৌরসভার অন্তর্গত আমানিয়া হোটেলকে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানে দেখা যায়, হোটেলটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট আইনে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হোটেলের ম্যানেজারকে আগামী ৭ দিনের মধ্যে হোটেলের পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানুষের জীবন ও স্বাস্থ্যহানিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।