• দেশজুড়ে
  • গাজীপুর-২ এমপি রনির সংসদ থেকে পোস্ট করা ছবি ঘিরে টঙ্গী-গাজীপুরবাসীর নানা প্রত্যাশা

গাজীপুর-২ এমপি রনির সংসদ থেকে পোস্ট করা ছবি ঘিরে টঙ্গী-গাজীপুরবাসীর নানা প্রত্যাশা

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুর-২ এমপি রনির সংসদ থেকে পোস্ট করা ছবি ঘিরে টঙ্গী-গাজীপুরবাসীর নানা প্রত্যাশা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে বৃহস্পতিবার ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে সংসদ সভাসহ নিজের ছবি নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করে রনি লিখেন, আলহামদুলিল্লাহ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান করলাম। দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার National Parliament এম মঞ্জুরুল করিম রনি MP গাজীপুর-২। গাজীপুর-২ আসনে ৯১ সালের নির্বাচনে সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া সাবেক এমপি, ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ এ মান্নানের একমাত্র সন্তান এম মঞ্জুরুল করিম রনি এমপি।

নিজের ছবির সাথে বিএনপি প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও চট্টগ্রামের এমপি হুম্মাম কাদের চৌধুরীর ছবিও পোস্ট করেন মঞ্জুরুল করিম রনি। যা মুহূর্তে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনায় আসেন। তরুণ এই এমপির এমন ছবির পোস্টে তার নির্বাচনী এলাকা গাজীপুর-২ আসনের নেতাকর্মী ও জনসাধারণ আনন্দে উদ্বেলিত হন। নানা জন নানা চাওয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে নানা মন্তব্য করে কমেন্ট করেছেন তার ফেসবুকের পোস্ট ঘিরে।

পোস্টের কমেন্টে রহিম মিয়া নামে একজন লিখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ আমাদের মাননীয় এমপি জনাব মহোদয় এম মঞ্জুরুল করিম রনি ভাই। হাবিব গাজীপুর থেকে লিখেন, আলহামদুলিল্লাহ.... আমার বড় মেয়ে প্রথমে আপনাকে টিভিতে দেখল, এক পাশে বাচ্চু ভাই আরেক পাশে মজিবুর ভাই বসা। রায়হান আরেফিন নামে একজন লিখেছেন, ভাই, ফেইসবুকে অনেকেই জানতে চাচ্ছে গাজীপুর-২ এর খেজুরগুলাো কই! আপনার পেইজের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দিলে আমাদের জন্য কিছুটা সুবিধা হতো মানুষকে বোঝাতে।

‎টঙ্গী থেকে নূরুল ইসলাম লিখেছেন, টঙ্গী গাজীপুরের দুঃখ, এয়ারপোর্ট টঙ্গী গাজীপুর বিআরটির ভুল ডিজাইনের সড়কটি সংস্কার করে অতিদ্রুত সড়কটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার দাবি এখন সকলের! আগে টঙ্গী কলেজগেট থেকে শিববাড়ি পর্যন্ত সড়কের মাঝখানের বিপদজনক লেনটির দুপাশের রোড ডিভাইডার ভেঙে ফেলতে হবে মানুষের মৃত্যু মিছিল বন্ধ করতে। রাস্তা পার হতে গিয়ে মাঝখানের লেনের গাড়ি চাপায় এ পর্যন্ত এই বিআরটি সড়কে প্রায় ৩শ মানুষ হতাহত হয়েছেন। সংসদে এই গুরুত্বপূর্ণ সমস্যাটি উত্থাপন করে দ্রুত সমাধান করার জোড় দাবি রইলো গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনির কাছে, টঙ্গী থেকে নূরুল ইসলাম।

আমিনুল ইসলাম লিখেছেন, রনি ভাই আপনার কাছে চাওয়া গাজীপুরের রেলগেটটায় একটু নজর দিন এখানে একটা ব্যবস্থা করেন যাতায়াতের জন্য ওভার ব্রিজ বা আন্ডারপাস করে দেন অনেক সমস্যা ভাই।

‎এম আজিজ তার মন্তব্যে বলেছেন, গাজীপুরের জ্যামজট কমান। রাস্তা প্রশস্ত করুন। মেট্টোরেল নিয়ে আসুন। Express highway বৃদ্বি করুন গাজীপুর পর্যন্ত।

‎ফয়েজ হোসেন বাবলু লিখেছেন, শুভেছা রইলো, ‎আশা করছি গাজীপুরের সার্বিক উন্নয়নে বুলেট গতিতে ছুটবেন ,অগ্রাধিকার দিবেন রেল ক্রসিংয়ের সমস্যা, রাস্তা প্রশস্থ করা, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা, নিরপেক্ষ পুলিশি ব্যবস্থা গড়ে তোলা, আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে সে ব্যবস্থা করা, তাজউদ্দীন মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, টেসলা বন্ধ করা, রাজবাড়ি মাঠকে পুরনো ঐতিহ্যে ফিরিয়ে দেয়া, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, প্রবীণ নারী পুরুষদের কল্যাণেপ্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। আপনার দীর্ঘ সুস্থ্য নেক হায়াত কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

ভূঁইয়া নেছার লিখেছেন, যদি গাজীপুরের কেউ আমার কমেন্ট দেখেন দয়া করে উনার পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবেন, ১/ ময়মনসিংহ রোডে গাজীপুর চৌরাস্তা থেকে সালনা পর্যন্ত, সালনা থেকে চৌরাস্তা পর্যন্ত অটো রিক্সার যত্রতত্র উল্টো চলাচলের কারনে ব্যাপক যানজট সৃষ্টি আর যারা সঠিক রাস্তায় চলাচল করে তাদের জীবনের হুমকি বিশেষ করে বাইকের। ২/মির্জাপুর মাস্টার বাড়ি থেকে পোড়াবাড়ি পর্যন্ত, ময়মনসিংহে রোডে ঠিক উল্টো ভাবে চলাচলের কারনে অটো রিক্সার এ অনিয়মে জনজীবনে আতংক ও রোডের নিরাপত্তার হুমকির মধ্যে আছে।

মিঠু পাওয়াল কমেন্টে মন্তব্য করেছেন, আপনার সফলতার জন্য শুভকামনা রইলো। আমি 54 নং ওয়ার্ড এর বাসিন্দা আর এখানে এখন বসবাস এর অযোগ্য হয়ে গেছে। সরকার পতনের পর থেকে এলাকা ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে ঠিক আছে আশা ছিল নতুন সরকার গঠন হলে আবার ও সেই কাজ গুলো শুরু হবে। আশা করি করছেন, করবেন। কিন্তু চারপাশে মশার উপদ্রব এতো পরিমাণে বেড়েছে যে বাসায় ছোট বাচ্চা নিয়ে থাকার মতো না। পৌরসভা থেকে আগে যেভাবে মশা মাছি নাশক কিছুদিন পর পর দেয়া হতো সরকার পতনের পর এই কাজ গুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের বসবাস করার জন্য অযোগ্য হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনার কাছে আশা করব এই সমস্যার সমাধান অতি দ্রুত করে দিয়ে সাধারণ মানুষের সাহায্য করবেন।

‎সুবাস রায় লিখেছেন, টঙ্গী থানা ডোম সমাজের পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি রনি ভাইয়ের জন্য, রনি ভাই সংসদে আমাদের গরীব দুঃখী পাশে সংসদে কথা বিশেষ কথা বলবেন, ,,,,,,,,, রনি ভাই শুভেচ্ছা ও অভিনন্দন। মোহাম্মদ গোলাম রব্বানি লিখেছেন, আমার ভোট দেয়া প্রার্থী এখন সংসদে! এমনিভাবে শত হাজার মানুষ আলহামদুলিল্লাহ বলে অভিনন্দন জানিয়েছেন তাদের জনপ্রতিনিধি এম মঞ্জুরুল করিম রনি এমপিকে।

Tags: প্রত্যাশা গাজীপুর-২ এমপি রনির সংসদ থেকে পোস্ট করা ছবি ঘিরে টঙ্গী-গাজীপুরবাসী