অদ্য ১৩ মার্চ ( শুক্রবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে লালমনিরহাট জেলা কে আলোকিত করা হবে।
আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী মহোদয় আরো বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী যদি সকাল ৯.০০ টায় অফিস করতে পারেন। তবে কেন উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হতে পারবেন না। সকাল ৯ টায় অফিসে উপস্থিত না হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী, সেবাগ্রহীতা এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ছয় ঘন্টার মধ্যে, লালমনিরহাট সদর হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কারের নির্দেশ দেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও জানান, উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনার
অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।