• দেশজুড়ে
  • পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় :

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় :

দেশজুড়ে ১ মিনিট পড়া
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় :

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

অদ্য ( রবিবার) ১৫/০৩/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটে কনস্টেবল হতে নায়েক পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতি পাওয়ায় ০১ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান করান লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।

পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান। এসময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, আরও-১, রিজার্ভ অফিস, লালমনিরহাট-সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।