এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে নিঝাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট এম এ মজিদসহ দেশের ৪২টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন।
অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বেলা সাড়ে ১১টার দিকে নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ জেলা পরিষদে আসেন। সেখানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজাল তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
পরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট এমএ মজিদ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ‘জেলার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।
ঝিনাইদহের রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই।
সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত ঝিনাইদহ গড়ে তুলতে চাই’।