পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মাষ্টার পাড়া গ্ৰামে ‘মাষ্টারপাড়া রক্ত গোলাপ সংঘ’-এর উদ্যোগে ৭৩টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দুটি অসহায় পরিবারের অসুস্থ ব্যক্তির মাঝে নগদ ১০হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় এসময় উক্ত সংঘের কর্তৃপক্ষরা বলেন, প্রতি বছরের মতো এবারও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মাষ্টারপাড়া রক্ত গোলাপ সংঘের উদ্যোগে ৭৩টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও দুটি অসহায় পরিবারের অসুস্থ ব্যক্তির মাঝে নগদ টাকা প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দ্বীন ব্যক্তির অর্থায়নে এ সংঘের মাধ্যমে এসব সামগ্ৰী বিতরণ করা হয়েছে। ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠেছে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা আরো বলেন, ভবিষ্যতেও মাষ্টার পাড়া রক্ত গোলাপ সংঘ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংঘের সভাপতি আ.ফ.ম মনিরুল ইসলাম সৈকত, সহ-সভাপতি মাহ আলম ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ মাহফুজ ইসলাম সৌখিন, রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।