• আন্তর্জাতিক
  • ইরানের সঙ্গে যুদ্ধ: যুক্তরাষ্ট্রে অস্ত্র রফতানি স্থগিত করলো সুইজারল্যান্ড

ইরানের সঙ্গে যুদ্ধ: যুক্তরাষ্ট্রে অস্ত্র রফতানি স্থগিত করলো সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ইরানের সঙ্গে যুদ্ধ: যুক্তরাষ্ট্রে অস্ত্র রফতানি স্থগিত করলো সুইজারল্যান্ড

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রফতানি স্থগিত করার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড।

নিজেদের দীর্ঘদিনের ‘নিরপেক্ষতা’ নীতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের এই দেশটি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

সুইস সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে ইরানের সঙ্গে যে আন্তর্জাতিক যুদ্ধ চলছে, তাতে জড়িদ কোনও দেশেই যুদ্ধ সরঞ্জাম রফতানির লাইসেন্স দেওয়া হবে না। এই সংঘাত চলাকালীন অস্ত্র রফতানির ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সুইজারল্যান্ড সাধারণত যেকোনও আন্তর্জাতিক দ্বন্দ্বে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। সেই ধারাবাহিকতায় বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কোনও এক পক্ষকে সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ না করার নীতিগত অবস্থান থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানের সঙ্গে এই সংঘাত কতদিন চলবে তা নিশ্চিত না হওয়ায়, যুক্তরাষ্ট্রের জন্য সুইস অস্ত্রের বাজার আপাতত বন্ধই থাকছে।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে লিপ্ত দেশগুলোতে যুদ্ধ সরঞ্জাম রফতানির অনুমতি এই যুদ্ধের সময়কালে দেওয়া সম্ভব নয়।

একই সঙ্গে দেশটির সরকার আরও জানায়, যুক্তরাষ্ট্রে যুদ্ধ সরঞ্জাম রফতানির বিষয়টি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না।

Tags: সুইজারল্যান্ড