বিএনপি,র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে কেন্দ্রীয় বান্দরবান জেলা পক্ষ থেকে মানবিক এই উদ্যোগটি স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী।
বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বান্দরবানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ৫ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮, ১৯ ই মার্চ বুধবার বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ড এলাকায় জেলা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চানার ডাল, চিনি,সেমাই, তেল,নারকেল, শাড়ি, লুঙ্গি,।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক: অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক: আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক: সাশৈপ্রু মার্মা, যুগ্ম আহ্বায়ক: নেজাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবু বক্কর, জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন, বান্দরবান পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাইদুল আলম সাঈদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।