• বিনোদন
  • জন্মদিনে জর্জকুট্টি রূপে ফিরছেন মোহনলাল, প্রকাশ পেল ‘দৃশ্যম ৩’-এর মুক্তির নতুন তারিখ

জন্মদিনে জর্জকুট্টি রূপে ফিরছেন মোহনলাল, প্রকাশ পেল ‘দৃশ্যম ৩’-এর মুক্তির নতুন তারিখ

২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দৃশ্যম ৩; নতুন পোস্টারে রহস্যময় লুকে ধরা দিলেন মোহনলাল।

বিনোদন ১ মিনিট পড়া
জন্মদিনে জর্জকুট্টি রূপে ফিরছেন মোহনলাল, প্রকাশ পেল ‘দৃশ্যম ৩’-এর মুক্তির নতুন তারিখ

মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’-এর মুক্তির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বড় পর্দায় আবারও জর্জকুট্টি হয়ে ফিরছেন এই সুপারস্টার। পূর্বঘোষিত ২ এপ্রিলের পরিবর্তে সিনেমাটি এখন আগামী ২১ মে অভিনেতার জন্মদিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মোহনলাল।

মালায়ালাম থ্রিলার ঘরানার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। এই সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। সম্প্রতি অভিনেতা মোহনলাল নিজেই সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করে দর্শকদের চমকে দিয়েছেন।

জন্মদিনে বিশেষ উপহার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহনলাল জানান, তার জন্মদিনেই দর্শকদের সামনে ফিরছে বহুল আলোচিত চরিত্র জর্জকুট্টি। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২১ মে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রকাশিত পোস্টারে জানালার পাশে চিন্তামগ্ন অবস্থায় জর্জকুট্টিকে দেখা গেছে। পোস্টারের বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে— অতীত কখনো নীরব থাকে না, বরং সময়ের অপেক্ষায় থাকে।

মুক্তির তারিখ পরিবর্তনের কারণ মুক্তির তারিখ পরিবর্তনের পেছনে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজার— বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালায়ালাম চলচ্চিত্রের জন্য মধ্যপ্রাচ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ব্যবসায়িক লাভের বিষয়টি নির্মাতারা প্রাধান্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গল্পে ভিন্নতার ইঙ্গিত পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তিতে গল্পের ধরনে কিছুটা ভিন্নতা আসতে পারে। তবে সিরিজের মূল আকর্ষণ অর্থাৎ অপরাধ ও তার পরিণতির টানটান উত্তেজনা গল্পের মূল সুর হিসেবে বজায় থাকবে।

হিন্দি রিমেকের আপডেট অন্যদিকে, এই সিনেমার হিন্দি সংস্করণেও অভিনয় করবেন অজয় দেবগন। তবে হিন্দি প্রেমীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মালায়ালাম সংস্করণ মুক্তির অন্তত ছয় মাস পর, ২০২৬ সালের অক্টোবরে হিন্দি ‘দৃশ্যম ৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tags: mohanlal malayalam cinema drishyam 3 bollywood update jeethu joseph georgekutty indian-movies