বলিউডের জনপ্রিয় মিউজিক আইকন বাদশার বিয়ের খবরে সরগরম বি-টাউন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাদশার বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যা ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
বিয়ের গুঞ্জন ও ভাইরাল ছবি জানা গেছে, বাদশার দীর্ঘদিনের প্রেমিকা পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির মা পুনম রিখি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে বর-কনের বেশে বাদশা ও ইশাকে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিতে বাদশাকে বাদামি রঙের কুর্তা ও সোনালি পাগড়িতে দেখা গেছে। অন্যদিকে ইশা সেজেছিলেন লাল সালোয়ার স্যুটে। দুজনের গলায় ছিল বরমালা এবং ইশার হাতে ছিল ঐতিহ্যবাহী সোনালি কলিরা।
ঘরোয়া আয়োজনে অনুষ্ঠান ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে বাদশা কিংবা ইশা রিখি—কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তারা বিষয়টি ব্যক্তিগত রাখতেই পছন্দ করছেন বলে ধারণা করা হচ্ছে।
বাদশা ও ইশার চার বছরের প্রেম সূত্রমতে, গত চার বছর ধরে বাদশা ও ইশা রিখি প্রেমের সম্পর্কে ছিলেন। একটি সাধারণ পার্টিতে পরিচয়ের পর থেকেই তাদের বন্ধুত্বের শুরু, যা পরে ভালোবাসায় রূপ নেয়। ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ সিনেমার মাধ্যমে ইশার অভিনয় জগতে অভিষেক হয়। পরবর্তীতে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নবাবজাদে’ ছবিতেও কাজ করেছেন।
এটি বাদশার দ্বিতীয় বিয়ে উল্লেখ্য, এটি র্যাপার বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে জেসেমি গ্রেস মাসিহ সিং নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০২০ সালে জেসমিনের সঙ্গে বাদশার বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে বাদশার মেয়ে লন্ডনে বসবাস করছেন।