• জাতীয়
  • নারকোটিক্স কন্ট্রোল এসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

নারকোটিক্স কন্ট্রোল এসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

জাতীয় ১ মিনিট পড়া
নারকোটিক্স কন্ট্রোল এসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপ-পরিচালক (ডিডি) মো. রাজিউর রহমান (ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিডি (প্রশাসন) রাজিব মিনা।

রবিবার ডিএনসি সদরদপ্তরে নবম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা এ নির্বাচনে অংশ নিয়ে ভোটের মাধ্যমে তাদের নির্বাচন করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। খুব শিগগিরই নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনের ফল অনুযায়ী-সিনিয়র সহসভাপতি পদে মো. মানজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর ও মো. আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ) ও মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ)।

দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মো. আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোছা. সুমি খাতুন, আইন সম্পাদক পদে আইন কর্মকর্তা মো. আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।

Tags: নারকোটিক্স কন্ট্রোল এসোসিয়েশন সভাপতি রাজিউর সম্পাদক রাজিব