• জাতীয়
  • মিশরের ট্রানজিট ভিসা নিয়ে যেতে হবে বাংলাদেশিদের

মিশরের ট্রানজিট ভিসা নিয়ে যেতে হবে বাংলাদেশিদের

জাতীয় ১ মিনিট পড়া
মিশরের ট্রানজিট ভিসা নিয়ে যেতে হবে বাংলাদেশিদের

এখন থেকে বাংলাদেশি নাগরিকদের মিশরে ট্রানজিটের ক্ষেত্রে ঢাকা থেকে আগাম ভিসা নিয়ে যেতে হবে। মিশর সরকার এই নিয়ম বাধ্যতামূলক করেছে বলে জানিয়েছে ঢাকার মিশর দূতাবাস।

সোমবার (৩০ মার্চ) মিশর দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ঢাকায় মিশর দূতাবাসের মাধ্যমে ট্রানজিট ভিসা আগে থেকে নিতে হবে। ভ্রমণকারীকে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট এবং যেখানে প্রযোজ্য হয়, চূড়ান্ত গন্তব্য দেশের জন্য একটি বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

মিশরকে অবশ্যই অন্য গন্তব্যে ভ্রমণকারীর রুটে একটি ট্রানজিট পয়েন্ট হতে হবে। মিশরীয় অভিবাসন নিয়ম মেনে চলা সাপেক্ষে প্রবেশ করার সুযোগ পাবে, যাদের ক্ষেত্রে প্রবেশ বিধিনিষেধ আছে, তারা ছাড়া বাকিরা এই সুযোগ পাবেন।

দূতাবাস সব যাত্রীকে অনুরোধ করেছে— যেন তারা যেকোনও অসুবিধা এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা গ্রহণ করেন। আরও তথ্য এবং আবেদন পদ্ধতির জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগেরসঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

দূতাবাস জানায়, নির্বাচিত দেশগুলোর বৈধ ভিসার মাধ্যমে ভিসা অন অ্যারাইভালের পূর্ববর্তী নিয়ম এখনও প্রযোজ্য। এই ভিসা শুধুমাত্র দীর্ঘ ট্রানজিট উদ্দেশ্যে করা হয়। ভিসা মঞ্জুর হওয়ার পরে ৭২ ঘণ্টার জন্য বৈধ এবং লেওভারে থাকা পর্যটকদের প্রভাবিত করবে না।

Tags: বাংলাদেশি মিশর ট্রানজিট ভিসা