• আন্তর্জাতিক
  • অবকাঠামোতে হামলার পরিণাম হবে ভয়াবহ: ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

অবকাঠামোতে হামলার পরিণাম হবে ভয়াবহ: ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
অবকাঠামোতে হামলার পরিণাম হবে ভয়াবহ: ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি বোমাবর্ষণের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

আরাঘচি তার পোস্টে অভিযোগ করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি বলেন, ইসরায়েল এখন নির্লজ্জভাবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোতেও বোমা মারছে।

ইসরায়েলের এই সামরিক অভিযানের উদ্দেশ্য এখন স্পষ্ট উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের উদ্দেশ্য স্পষ্ট। তবে তারা যে ভুলটি করছে তা হলো, তারা এবার কোনও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মোকাবিলা করছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধে দুই পক্ষই একে অপরের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি কেন্দ্র এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

সূত্র: এপি

Tags: হামলা ইসরায়েল অবকাঠামো পরিণাম য়াবহ ইরানের হুঁশিয়ারি