• আন্তর্জাতিক
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের সময় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবারের ওই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে নাহাল রিকনেসান্স ইউনিটের সদস্যরা একদল হিজবুল্লাহ যোদ্ধার উপস্থিতি শনাক্ত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে খুব কাছ থেকে গুলিবিনিময় হয়। এতে বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা আঘাতপ্রাপ্ত হন।

সেনাবাহিনী জানায়, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা লক্ষ্য করে একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে তাতে কেউ নতুন করে হতাহত হননি। ঘটনার জবাবে ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থানে ট্যাংক থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

এই ঘটনায় একজন সেনা গুরুতর এবং একজন রিজার্ভিস্ট মাঝারি ধরনের আহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tags: ইসরায়েলি হিজবুল্লাহ লেবানন লড়াইয়ে সেনা নিহত