• বিনোদন
  • মাসে সাড়ে ৬ লাখ টাকা ভাড়া, নিজের বিলাসবহুল বাংলো লিজ দিলেন সারা আলি খান

মাসে সাড়ে ৬ লাখ টাকা ভাড়া, নিজের বিলাসবহুল বাংলো লিজ দিলেন সারা আলি খান

মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে অবস্থিত ৪,৫০০ বর্গফুটের বাংলোটি একটি স্কুলের কাজে ব্যবহারের জন্য ৫ বছরের চুক্তিতে লিজ দিয়েছেন সারা আলি খান।

বিনোদন ১ মিনিট পড়া
মাসে সাড়ে ৬ লাখ টাকা ভাড়া, নিজের বিলাসবহুল বাংলো লিজ দিলেন সারা আলি খান

বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান তার মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের বিলাসবহুল বাংলো বাড়িটি ভাড়া দিয়েছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আগামী পাঁচ বছরের জন্য বাড়িটি লিজ দিয়েছেন এই অভিনেত্রী। ৪ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই বিশাল সম্পত্তিটি থেকে প্রতি মাসে মোটা অঙ্কের আয় করবেন সাইফ-কন্যা।

বলিউড তারকাদের আয়ের উৎস শুধু সিনেমা বা বিজ্ঞাপন নয়, আবাসন ব্যবসায় বিনিয়োগ থেকেও তারা মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। সেই তালিকায় নতুন করে নাম লেখালেন সারা আলি খান। মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে অবস্থিত তার বিলাসবহুল বাংলোটি এখন থেকে ব্যবহার করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

ভাড়ার চুক্তি ও বিস্তারিত ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানকে মোট ৪.১৪ কোটি টাকার বিনিময়ে বাংলোটি লিজ দিয়েছেন সারা। ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত এই বাড়িটির মাসিক ভাড়া নির্ধারিত হয়েছে ৬.৫ লাখ টাকা। জানা গেছে, বাড়িটি মূলত একটি স্কুলের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

লিজের মেয়াদ ও শর্তাবলি গত ২৭ মার্চ কাগজে-কলমে এই সম্পত্তির লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৪ হাজার ৫০০ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এই সম্পত্তির লিজের মেয়াদ ধরা হয়েছে পাঁচ বছর। চুক্তিতে তিন বছরের একটি ‘লক-ইন পিরিয়ড’ রাখা হয়েছে। নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে ভাড়ার কার্যক্রম শুরু হবে।

আবাসন ব্যবসায় সরব বলিউড তারকারা সারার পাশাপাশি সম্প্রতি বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতও আবাসন সংক্রান্ত বড় একটি চুক্তি করেছেন। তিনি লোয়ার পারেলে ‘ওয়ান লোধা প্লেস’-এ একটি বাণিজ্যিক অফিস স্পেস ৫ বছরের জন্য লিজ নিয়েছেন। যার মাসিক ভাড়া ৪ লাখ টাকার বেশি। কেবল অভিনয় নয়, নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়ের বলিউড তারকারা রিয়েল এস্টেট খাতে বিনিয়োগে বেশ আগ্রহী হয়ে উঠছেন।

Tags: bollywood news celebrity home sara ali khan bollywood updates mumbai real estate property lease