মৃত্যুর আগে পৈত্রিক সম্পত্তি সন্তানদের নামে লিখে না যাওয়ায় ওয়ারিশদের নামে লিখে না দেওয়ায় বাবার লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানেরা। নগরীর আকবরশাহ থানার ১০নং ওয়ার্ড ইনা গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা যায়, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের হাজী মাহাবুল আলমের তিন পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে। এ দিকে গতকাল বৃহস্পতিবার রাত ১টায় হাজী মাহাবুল আলম মারা যান। মৃত্যুর সংবাদ পেয়ে ছেলেমেয়েরা তাদের পৈত্রিক বাড়ীতে আসে। এদিকে মাহাবুল আলম মৃত্যুর পূর্বে তার এক পুত্র মো: আকতারুজ্জামান ও মেয়ে কামরুন্নাহার লাকী, লুৎফুন্নাহার শারমিন ও নাজমুন নাহার লিজার নামে হাজী মাহবুল আলম প্রায় ৩০ শতক সম্পত্তি রেজিষ্ট্রি করে দিয়ে যান। এই ঘটনায় ছেলে মো: মনিরুজ্জামান ও মো: কামরুজ্জামানের ছেলে-মেয়েরা ক্ষুদ্ধ হয়ে তাদের বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এই দিকে সম্পত্তি বঞ্চিত সন্তানরা তাদের পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
চট্টগ্রামে পৈত্রিক সম্পত্তি লিখে না দেওয়ায় বাবার লাশ দাফনে বাধা
দেশজুড়ে
১ মিনিট পড়া
চট্টগ্রাম অফিস: