• দেশজুড়ে
  • কুষ্টিয়ায় সেতুর টোল আদায় বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জামায়েতের এমপি আফজাল

কুষ্টিয়ায় সেতুর টোল আদায় বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জামায়েতের এমপি আফজাল

দেশজুড়ে ১ মিনিট পড়া
কুষ্টিয়ায় সেতুর টোল আদায় বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন জামায়েতের এমপি আফজাল

আমিন হাসান, কুষ্টিয়া

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের গড়াই নদীর ওপর অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতুতে ২০০৫ সাল থেকে ইজারাদারদের মাধ্যমে যানবাহন পারাপারে টোল আদায় করা হয়েছে। এই সেতুটির নির্মাণ ব্যয় ছিলো ৩৫ কোটি টাকা। এটি একটি আঞ্চলিক মহাসড়কের সেতু হলেও দীর্ঘ ১৯ বছরের বেশি সময় ধরে টোল আদায় চলিয়ে আসছিলেন রাজস্ব বিভাগের কর্তৃপক্ষরা। স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা একাধিকবার সেতুটির টোল আদায় বন্ধের জন্য আন্দোলন করেন। বর্তমান নির্মাণ ব্যয়ের কয়েক গুণ টাকা টোল হিসেবে আদায় হয়ে গেলেও সেতুটিতে বর্তমানে টোল আদায় চলানোর জন্য টোলবক্সে নতুন করে মেরামতের কাজ চালানো হচ্ছে বলে সর জমিনে গিয়ে দেখা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।এর পর থেকে সেতুটির টোল আদায় বন্ধ হয়ে যায়। বন্ধের পরপরই একটি মহল অবৈধভাবে অদৃশ্য পেশী শক্তির বলে পুনরায় টোল আদায়ের প্রস্তুতি নিলেও জনগণের ঐক্যের কাছে পরাজিত হন এই চক্রটি।

এ দিকে উল্লেখ্য বহু আগেই এ সেতুর কয়েকগুন টাকা উঠে গেছে এবং জনগণের দীর্ঘ দিনের দাবি ছিল সেতুটি টোল মুক্ত করার। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলন হয়েছে,এ আন্দোলনে উপস্থিত হয়ে বর্তমান জামায়াত নেতা কুষ্টিয়া-৪ আসনের এম পি আফজাল হোসেন কথা দিয়েছিলেন সে নির্বাচিত হলে জনগণের দাবি পূরন করবেন। তবে নতুন করে সেতুটির টোল আদায় করার কথা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন চায়ের দোকানে গুঞ্জন সৃষ্টি হয়েছে তবে কি? জামায়াত নেতা কুষ্টিয়া-৪ আসনের এম পি আফজাল হোসেন জনগণের সামনে যে কথা দিয়েছিলেন সেটি কি ভুলে গেলেন।

এ বিষয়ে জামায়েত নেতা কুষ্টিয়া-৪ আসনের এম পি আফজাল হোসেনকে মুঠোফোনে কল করলে তিনি জানান, আমি আজকে লোকজন পাঠিয়ে বিক্ষোভ করিয়েছি। আমরা টোল আদায়ের বিরুদ্ধে এবং টোল আদায় কোন অবস্থাতে চালু করতে দেয়া যাবে না। আমি আমার জায়গা থেকে অটুট আছি। আপনাদের লেখুনির মাধ্যমে বিষয়টা তুলে ধরেন। আপনারা আমাদেরকে সাহায্য করেন যাতে টোল আদায় বন্ধ হয়ে যায়।