গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের উপর দিয়ে বয়ে গাইবান্ধা সড়কের ভায়া রোড ঢোল ভাঙ্গা হতে কোমরপুর বাজারে যেতেই রাস্তায় পাশ্বেই দেখা যায় এমন দৃশ্য।এর মাঝে কয়ার পাড়া ঈদগাহ মাঠ এ মাঠে এক শত শত বছরে পুরাতন স্থাপনা দৃশ্যমান আছে।একটু সংস্কার বা সংরক্ষণের অভাবে স্থাপনাটির ক্ষয় ধরেছে তবুও স্থাপনাটির নান্দনিক সৌন্দয্য দৃশমান রয়েছে।স্থাপনাটি সংস্কারের ফিরে পেতে পারে নান্দনিক সৌন্দয্য।এছাড়াও স্থাপনাটি সংরক্ষণ করা যেতে পারে ঐতিহাসিক প্রাচীন স্থাপনা হিসাবে।স্থানীয় ৮০ উর্ধোবৃদ্ধা মহসিন আলী জানান,আমার বাবা ১১০ বছর বয়সে মারা গিয়েছেন তার বাবা প্রায় ১০০ বছর বেচে ছিলেন তারা কেউও এ স্থাপনাটির বিষয়ে জানাতে পারেনি।তবে স্থাপনাটি দেখে নামাজ আদায়ের নির্দিষ্ট পবিত্র স্থান মনে হয়।এখানে একটি ঈদগাহ গড়ে উঠেছে।সেখানে বছরের ২ টি ঈদে নামাজ আদায় করা হয়।স্থাপনাটি সংরক্ষণ করা প্রয়োজন।অত্র ইউপি সদস্য মশিউর রহমান রানা জানান,প্রাচীন এ স্থাপনা ঘিরে অত্র এলাকায় অনেক অলৌকিক ঘটনা দেখা যায়,এ স্থাপনায় এসে যে যে নিয়ত করে তার সেই নিয়ত পূরুন হয়।প্রাচীন এ স্থাপনাটি কয়েক শত বছরে আগের স্থাপনাটি যুগের পর যুগ দাড়িয়ে থাকলেও এখন ধীরে ধীরে ক্ষয় ধরে স্থাপনাটি ধ্বংস হতে বসেছে।এতোকাল এতোবছর হলো কেউ এ স্থাপনাটি সংরক্ষণে এগিয়ে আসেনি।স্থাপনাটি রক্ষায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলকের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
গাইবান্ধায় প্রাচীন স্থাপনা এখনো দৃশ্যমান
দেশজুড়ে
১ মিনিট পড়া
আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা: