বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে আজ ১১ ই এপ্রিল বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মোট ৯টি দল চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে এবং লটারির মাধ্যমে উদ্বোধনী খেলায় অংগ্রহনের সুযোগ পায় টিম ওয়ান বান্দরবান ও সাইনার স্পোর্টিং ক্লাব।
বান্দরবান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ T-20 ক্রিকেট টুর্ণামেন্ট' ২০২৫-২৬ শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি অধ্যাপক থানজামা লুসাই, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
অথিতি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান, এস. এম. হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,
সভাপতিত্বে- উবাথোয়াই মারমা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও আফায়ক বান্দরবান পার্বত্য জেলা পরিষদ 1-20 ক্রিকেট টুর্ণামেন্ট বান্দরবান জেলা স্টেডিয়াম। আয়োজনে: বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশন সহযোগিতায়: বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অধ্যাপক থানজামা লুসাই, চেয়ারম্যান জেলার মোট ৯ টি দল অংশগ্রহণে । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়- টিম ওয়ান বান্দরবান ও সাইনার স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ঘিরে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানঅতিথি -অধ্যাপক থানজামা লুসাই-বলেন, জেলা ক্রিকেট লিগের মাধ্যমে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পাশাপাশি নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা জেলার ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে।
অতিথিরা ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন- আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন ক্লাব ও দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত খেলা উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
উল্লেখ ৭ এপ্রিল বান্দরবান জেলা স্টেডিয়ামের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষ্যে এক ফিক্সচার ও ড্র অনুষ্টিত হয় ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক উবাথোয়াই মার্মা, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর সদস্য সচিব মো: মুজিবুর রশিদ, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সম্পাদক মো: তাহের টিপু , কোষাধ্যক্ষ মো: হেলালুর রশিদ জেলা ক্রিকেট কোচ রাহুল বিশ্বাসসহ বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি, খোলোয়াড় এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ নির্ধারণ করা হয় এবং প্রকাশ করা হবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ফিক্সচার। উপস্থাপনায় মাফুজর রশিদ বাচ্ছু।