চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হারুনুর রশিদ শনিবার সকাল এগারোটায় গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে কর্তৃক নির্মিত রহনপুর ইউনিয়নের তেতুলতলা সেচ পাম্প পরিদর্শন করেন ও কাজিগ্রামে পুর্ণভবা নদীতে সেচ কাজে ব্যবহৃত নদীর পানি উত্তোলন করা পানির সেচ পাম্প পরিদর্শন করেন এবং বাংগাবাড়ি ইউনিয়নে চুড়ইল বিল খনন করা হবে সেটা দেখতে যান। এ সময় তিনার সাথে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আবু সালে মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোমস্তাপুর জোন সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সারিকুল ইসলাম সাদ্দাম বিএনপি নেতা আশরাফুল হক প্রমুখ। পড়ে তিনি রহনপুর ডাকবাংলোয় বিএনপি নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন।
গোমস্তাপুরে সেচ পাম্প পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক
দেশজুড়ে
১ মিনিট পড়া
নুর মোহাম্মদ গোমস্তাপুর চাঁপাই নবাবগঞ্জ