• দেশজুড়ে
  • প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল সারা দেশের বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো চালু করা প্রতিমন্ত্রী শরিফুল আলম

প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল সারা দেশের বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো চালু করা প্রতিমন্ত্রী শরিফুল আলম

দেশজুড়ে ১ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল সারা দেশের বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো চালু করা                              প্রতিমন্ত্রী শরিফুল আলম

তৈয়ব আলী সরকার, নীলফামারী

নীলফামারীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মন্তব্য করে বলেন, “দেশে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল গুলো চালু করা হবে। বিশেষ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ টেক্সটাইল ও জুট মিল দেশি-বিদেশি বিনিয়োগকারী এনে এসব শিল্প প্রতিষ্ঠান চালুর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে।” রবিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারীতে বন্ধ হওয়া সুতাকল (টেক্সটাইল মিল) এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, “দারোয়ানী টেক্সটাইল মিল আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে উল্লেখ করে বলেন, এই মিলটি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে টেন্ডার আহ্বান করা হয়েছে। মূল্যায়নের কাজ চলছে এবং আমরা একজন ভালো বিনিয়োগকারীও পেয়েছি। আশা করছি, দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটি পুনরায় চালু করা হবে এবং স্থানীয়ভাবে বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল সারা দেশের বন্ধ, বিশেষ করে টেক্সটাইল ও জুট মিলগুলো, পুনরায় চালু করা। সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি।” শরীফুল আলম বলেন, “যত বেশি বিনিয়োগ আনা সম্ভব হবে, ততই মানুষের কর্মসংস্থান বাড়বে। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে, বিশেষ করে জেলা পর্যায়ের প্রান্তিক মানুষ ঘুরে দাঁড়াতে পারবে। যেসব শিল্পাঞ্চল বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিনিয়োগ বাড়ানোই আমাদের লক্ষ্য। গত ১৭ বছরে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সোনালী আঁশ’ হিসেবে পরিচিত পাটশিল্পের পুনরুজ্জীবনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ‘পাট আমাদের ঐতিহ্যের অংশ, যা বর্তমানে অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এটি পুনরুদ্ধারের জন্য আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। পাট জাগ দেওয়ার জন্য পানির সংকট দূর করতে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। এ ছাড়া পাট চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া, উন্নত বীজ সরবরাহ এবং ফলন বৃদ্ধি সংক্রান্ত গবেষণার ওপর জোর দেওয়া হচ্ছে।’ এসময় উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম প্রমুখ। টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের গোড়গ্রাম গ্রামের ক্লাসিকাল হ্যান্ডমেড প্রডাক্ট বিডি কারখানা পরিদর্শনে যান।