দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নূরবানু(৯০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ৭ টার দিকে জামালপুর জেলার নুরুন্দি রেল স্টেশন সংলগ্ন নলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরবানু ওই এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম বলেন,নূরবানু কানে কম শোনতেন এবং চোখেও কম দেখতেন। সকালে তিনি রেল লাইনের পাশে তার নিজ বাসা থেকে বের হয়ে লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম।
জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দেশজুড়ে
১ মিনিট পড়া
আবুল কাশেম জামালপুর।