• দেশজুড়ে
  • গাইবান্ধায় জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধায় জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার(১২ এপ্রিল)জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।​সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।​সভায় বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ,যানজট নিরসন,ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রযোজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।বিশেষ করে গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানানো হয়।

​সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন,জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন বদ্ধপরিকর।অপরাধ দমনে কোনো প্রকার আপস করা হবে না এবং জনস্বার্থে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।​সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি,বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।