কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার এলাকার হাইলাটারীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি।