• দেশজুড়ে
  • গৌরনদীতে বিএনপি’র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

গৌরনদীতে বিএনপি’র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

দেশজুড়ে ১ মিনিট পড়া
গৌরনদীতে বিএনপি’র প্রার্থীর  মনোনয়ন পত্র দাখিল

জহির উদ্দিন স্বপন ও মাওলানা কামরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারর্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র দাখিল করেছেন । সোমবার সকালে সহকারি রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম এর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী থানা মসজিদের পেশ ইমাম ও খতিব পীরে কামেল হযরত মাওলানা কারী আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, ধানের শীষ প্রতীক প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেটে এসএম মনিরুজ্জামান। অপর দিকে একই দিন দুপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রাথী মাওলানা কামরুল ইসলাম সহকারি রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ বরিশাল