বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূচ আলী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ধানের শীষ ও দাঁড়িপাল্লার মতো দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য কলস, ঘুড়ি ও মইসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা-১৩ আসন ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়াকে আপেল, বিএনপির প্রার্থী ববি হাজ্জাকে ধানের শীষ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ খালেকুজ্জামানকে মই, গণঅধিকার পরিষদের মিজানুর রহমানকে ট্রাক, খেলাফত মজলিসের মো. মামুনুল হককে রিকশা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিনকে রকেট, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখারকে হারিকেন, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলামকে ঘুড়ি এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানাকে কলস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা-১৫ আসন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হককে কাস্তে, জনতার দলের খান শোয়েব আমানুল্লাহকে কলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেনকে একতারা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আশফাকুর রহমানকে মোটরগাড়ি, আমজনতার দলের মো. নীলাদ পারভেজকে প্রজাপতি, জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা, বিএনপির মো. শফিকুল ইসলাম খানকে ধানের শীষ এবং জাতীয় পার্টির (জাপা) মো. শামসুল হককে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।