ট্রাম্প বলেছেন, হুমকির মাঝেও ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশা তিনি ছাড়ছেন না। ফরাসিভিত্তিক বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, অবশ্যই তিনি এমনটাই বলবে। আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি চুক্তি না হয়, দেখা যাবে সে ঠিক ছিল কি না। উল্লেখ্য, রবিবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সরকারবিরোধী বিক্ষোভকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তা পুরো অঞ্চলে যুদ্ধ ডেকে আনবে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ভুল হিসাব-নিকাশ নিয়ে তিনি উদ্বিগ্ন, তবে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান। তিনি আরও জানিয়েছেন, আঞ্চলিক কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
সম্প্রতি, ইরানের প্রেসিডেন্সি কার্যালয় জানিয়েছে, বিক্ষোভে প্রায় নিহত তিন হাজার মানুষের মধ্যে ২,৯৮৬ জনের নাম প্রকাশ হয়েছে, বাকি ১৩১ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। কর্তৃপক্ষ দাবি করেছে, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ পথচারী। আর এই সহিংসতা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের ফল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, তাদের হিসাবে নিহতের সংখ্যা ৬,৮৪২ জন, যাদের অধিকাংশই বিক্ষোভকারী।