কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচি চলাকালে বক্তারা দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।