• জাতীয়
  • সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না: সিইসি

সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না: সিইসি

জাতীয় ১ মিনিট পড়া
সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না: সিইসি

সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতা না পেলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি ভোটারের দেশ।

আপনাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। সবার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই, অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনের কাজে অংশ নিয়েছে। পারফেক্ট বলবো না।

পারফেক্ট নির্বাচন কখনো হয় না। তবে অতীতের তুলনায় যেকোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। সিইসি বলেন, ভোট গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই।

লুকোচুরিতে বিশ্বাস করি না। তিনি আরও বলেন, আমাদের কষ্ট ও চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যেকোনো মানদণ্ডে ভালো নির্বাচন। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।

Tags: সিইসি সহযোগিতা উপহার সবার সুন্দর নির্বাচন পারতাম