• জাতীয়
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, ‘না’ ভোট কত শতাংশ?

গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, ‘না’ ভোট কত শতাংশ?

জাতীয় ১ মিনিট পড়া
গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, ‘না’ ভোট কত শতাংশ?

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

মোট প্রদত্ত ভোটের হিসাবে শতাংশে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে প্রায় ৬৮.০৭ শতাংশ, এবং ‘না’ ভোট পেয়েছে প্রায় ৩১.৯৩ শতাংশ।

Tags: গণভোট