• রাজনীতি
  • নেত্রী এই বিজয় দেখে যেতে পারলেন না, এটাই আমাদের বড় কষ্ট: টুকু

নেত্রী এই বিজয় দেখে যেতে পারলেন না, এটাই আমাদের বড় কষ্ট: টুকু

রাজনীতি ১ মিনিট পড়া
নেত্রী এই বিজয় দেখে যেতে পারলেন না, এটাই আমাদের বড় কষ্ট: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচন অবশেষে হয়েছে। কিন্তু আমাদের বড় কষ্ট—নেত্রী বেগম খালেদা জিয়া এই নির্বাচন ও বিএনপির ভূমিধস বিজয় দেখে যেতে পারেননি।

এটাই আমাদের বড় কষ্ট।

শুক্রবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার দাবিতে গত ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। মরহুমা খালেদা জিয়া–এর নেতৃত্বে নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, রক্ত দিয়েছেন, গুমের শিকার হয়েছেন। অনেকেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। এখন আর তা হবে না। আমরা তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে রয়েছি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম ও নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: বিজয় টুকু আমাদের নেত্রী পারলেন না বড় কষ্ট