ফুলগাজী উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু আহম্মেদ আবু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফুলগাজী উপজেলার আওতাধীন ২নং মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমনকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ হতে বহিষ্কার করা হলো।’
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশের মতো ফেনীর তিন আসনেও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট এলাকায় জামায়াত সমর্থকদের পাঁচটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিএনপির কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন।