পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। বুধবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
সংযম ও আত্মশুদ্ধির মাস শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, রমজান মাস মূলত আত্মসংযম, আত্মত্যাগ এবং পারস্পরিক সহমর্মিতার এক সুমহান মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম সাধনা ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার অপূর্ব সুযোগ তৈরি হয়। তারা আরও বলেন, দান-সদকা ও আত্মশুদ্ধির এই মাসে প্রতিটি মুমিনের উচিত ইসলামের প্রকৃত শিক্ষায় নিজেকে গড়ে তোলা।
ব্যক্তি ও রাষ্ট্রে রমজানের প্রভাব ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বার্তায় আরও উল্লেখ করেন যে, রমজানের শিক্ষার প্রতিফলন কেবল ব্যক্তিগত জীবনে নয়, বরং রাষ্ট্রীয় জীবনেও থাকা জরুরি। তারা বলেন, ব্যক্তিগত শুদ্ধতার যে চর্চা এই মাসে শুরু হয়, তার ছোঁয়া আসুক আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় জীবনেও। রমজানের পবিত্র আলোয় সবার যাপিত জীবন যেন আরও সুন্দর ও কল্যাণকর হয়ে ওঠে, সেই কামনাই করেন তারা।