• আন্তর্জাতিক
  • নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০, বহু নারী-শিশু অপহৃত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০, বহু নারী-শিশু অপহৃত

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০, বহু নারী-শিশু অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

তারা বহু নারী ও শিশুকে অপহরণ করেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা।

জামফারার বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুতসে গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ হামলা শুরু হয়, যা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চলে। অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয় ও বাসিন্দাদের অপহরণ করতে থাকে।

বুক্কুয়ুম সাউথের আইনপ্রণেতা হামিসু এ ফারু বলেন, ‘তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল... এবং অন্তত ৫০ জনকে মৃত অবস্থায় ফেলে গেছে।’

শুক্রবার টেলিফোনে রয়টার্সকে ফারু জানান, অপহৃত মানুষের সংখ্যা এখনো অজানা। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা তৈরি করছেন।

বাসিন্দারা বলছেন, হামলার আগে সতর্ক সংকেত দৃশ্যমান ছিল।

৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি জানান, একদিন আগে সশস্ত্র ব্যক্তিদের বহনকারী ১৫০টিরও বেশি মোটরসাইকেল দেখে গ্রামবাসী নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিল। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সানি বলেন, ‘গতকাল কেউ ঘুমাননি, আমরা সবাই যন্ত্রণার মধ্যে আছি।’ এই হামলায় তার পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।

Tags: নাইজেরিয়ায় বন্দুকধারী হামলায় নিহত অন্তত ৫০ বহু নারী-শিশু অপহৃত