• বিনোদন
  • বিয়ের আগে ফাঁস হলো রশ্মিকার কাছে বিজয়ের মায়ের সেই ‘দুই শর্ত’

বিয়ের আগে ফাঁস হলো রশ্মিকার কাছে বিজয়ের মায়ের সেই ‘দুই শর্ত’

রাজস্থানে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ের আগে তুঙ্গে চর্চা; হবু পুত্রবধূর মধ্যে কোন গুণ চেয়েছিলেন বিজয়ের মা?

বিনোদন ১ মিনিট পড়া
বিয়ের আগে ফাঁস হলো রশ্মিকার কাছে বিজয়ের মায়ের সেই ‘দুই শর্ত’

দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর অবশেষে রাজস্থানের উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরকোন্ডা ও ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা। তাদের এই রাজকীয় বিয়ে ঘিরে যখন চারদিকে উন্মাদনা, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে হবু পুত্রবধূর প্রতি বিজয়ের মায়ের দেওয়া বিশেষ দুটি শর্ত। বছর খানেক আগে এক সাক্ষাৎকারে দেওয়া বিজয়ের মা মাধবী দেবরকোন্ডার সেই মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

দক্ষিণী সিনেমার পর্দার রসায়ন থেকে বাস্তব জীবনের পরিণয়—বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মান্দানা জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সোমবারই রাজস্থানের উদয়পুরে পৌঁছে গেছেন এই তারকা যুগল। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিবাহপূর্ববর্তী নানা অনুষ্ঠান। তবে এই আনন্দঘন মুহূর্তের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডার পুরোনো এক সাক্ষাৎকার।

মাধবী দেবরকোন্ডার সেই দুই শর্ত ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমার সফলতার পর এক সাক্ষাৎকারে মাধবী দেবরকোন্ডাকে প্রশ্ন করা হয়েছিল, হবু পুত্রবধূর মধ্যে তিনি কোন গুণগুলো দেখতে চান? উত্তরে তিনি কোনো লুকোছাপা না করেই মাত্র দুটি শর্তের কথা জানিয়েছিলেন। প্রথমত, পুত্রবধূকে তার ছেলের (বিজয়) সঠিক খেয়াল রাখতে হবে এবং তাকে নিঃশর্ত ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় শর্তটি ছিল—পাত্রী যদি দক্ষিণ ভারতীয় হয়, তবে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।

শর্ত পূরণে সফল রশ্মিকা ভক্তদের মতে, বিজয়ের মায়ের সেই দুটি ইচ্ছাই এখন ষোলো আনা পূরণ হতে চলেছে। রশ্মিকা জন্মসূত্রে দক্ষিণ ভারতীয় এবং বিজয়ের প্রতি তার ভালোবাসা ও যত্ন গত কয়েক বছরে বারবার প্রকাশ্যে এসেছে। এমনকি তাদের বিয়ের আয়োজনেও রাখা হয়েছে পুরোপুরি দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া।

বিয়ের আয়োজনে ঐতিহ্যের ছোঁয়া উদয়পুরে রাজকীয় আয়োজন হলেও বিয়েতে থাকছে খাঁটি দেশীয় সংস্কৃতি। জানা গেছে, অতিথিদের অভ্যর্থনা জানানো হবে ডাবের জল দিয়ে। এমনকি খাবারের মেনুর প্রতিটি পদই হবে দক্ষিণ ভারতীয় এবং ঐতিহ্য মেনে কলাপাতায় খাবার পরিবেশন করা হবে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের লোকেশনের নানা অস্পষ্ট ছবি ও ভিডিও শেয়ার করছেন তারা, যা দেখে ভক্তদের উত্তেজনার পারদ আরও তুঙ্গে উঠেছে।

Tags: rashmika mandanna vijay deverakonda celebrity news south indian cinema udaipur wedding bollywood wedding