বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতির ঘরে গত বছরের ৭ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান। এরপর থেকেই ক্যাটরিনাকে জনসমক্ষে দেখা যায়নি। দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুম্বাইয়ে লেন্সবন্দি হলেন তিনি।
গাড়িতে হাসিমুখে ক্যাটরিনা সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় ক্যাটরিনা কাইফকে ফ্রেমবন্দি করেন পাপারাজ্জিরা। যদিও তার মুখে মাস্ক ছিল, তবুও ক্যামেরার দিকে তাকিয়ে হাত নেড়ে অভিবাদন জানাতে ভোলেননি তিনি। তার এই সহজ ও সাবলীল উপস্থিতি ভক্তদের মাঝে ব্যাপক আনন্দ সঞ্চার করেছে।
সাথে ছিলেন ফিটনেস ট্রেইনার এদিন ক্যাটরিনার সঙ্গে একই গাড়িতে দেখা গেছে তার দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালাকে। জল্পনা শোনা যাচ্ছে, মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে এবার হয়তো শরীরচর্চা ও কাজের জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্যাটরিনা। যদিও অফিসিয়ালি কোনো নতুন প্রজেক্টের ঘোষণা এখনো আসেনি।
ভক্তদের প্রতিক্রিয়া ও ফেরার অপেক্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার এই নতুন ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, 'এতদিন পর প্রিয় তারকাকে দেখে খুব ভালো লাগছে', আবার কেউ প্রশ্ন তুলেছেন, 'ক্যাটরিনা কবে বড় পর্দায় ফিরবেন?'
সংসার ও মাতৃত্ব ২০২১ সালে রাজস্থানে রাজকীয় আয়োজনে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। গত বছরের সেপ্টেম্বরে গর্ভাবস্থার খবর প্রকাশ্যে আসার পর নভেম্বরে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। বর্তমানে পুরো সময়টাই নবজাতককে দিচ্ছেন এই অভিনেত্রী। ফলে আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে কিছুটা দূরেই রয়েছেন তিনি।