দেশের ফ্যাশন জগতে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ব্র্যান্ড ইল্লিয়ীন এবার কুমিল্লায় তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। পাঁচ দিনব্যাপী এই উদ্বোধনী আয়োজন চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা উপস্থিত ছিলেন।
আভিজাত্য ও আধুনিকতার সমন্বয় কুমিল্লার এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরটিতে আধুনিক নির্মাণশৈলী এবং পরিমিত আভিজাত্যের এক চমৎকার সমন্বয় রাখা হয়েছে। স্টোরটিতে রয়েছে পুরুষ, নারী ও শিশুদের জন্য বৈচিত্র্যময় পোশাকের বিশাল সংগ্রহ। এছাড়া প্রিমিয়াম কোয়ালিটির ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং আকর্ষণীয় অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
ক্রেতাদের সন্তুষ্টি ও ব্যবস্থাপনা ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম জানান, কুমিল্লার ক্রেতাদের উন্নত রুচি ও প্রত্যাশাকে বিবেচনায় রেখেই এই স্টোরটি সাজানো হয়েছে। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল ক্রেতাদের জন্য একটি মানসম্মত ও সুশৃঙ্খল কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা। উদ্বোধনের পর থেকে ক্রেতাদের অভূতপূর্ব সাড়া আমাদের সেই প্রচেষ্টারই প্রতিফলন।”
পাঁচ দিনব্যাপী বিশেষ আয়োজন গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে স্টোরে বিশেষ 'ইন-স্টোর' কার্যক্রম ও ইভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। ২ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়ে ফ্যাশনপ্রেমীরা স্টোরটি পরিদর্শন করতে পারবেন এবং ইল্লিয়ীনের নতুন সব কালেকশন ঘুরে দেখার সুযোগ পাবেন। কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টোরটি স্থানীয় ফ্যাশন এবং লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।